মৌলভীবাজার মাদক সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পথসভা

প্রকাশিত March 2, 2017
মৌলভীবাজার মাদক সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পথসভা

‘সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস’ এই স্লোগান নিয়ে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মৌলভীবাজার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জেলা যুব সংস্থার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই পথসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রওশনুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন।