আগৈলঝাড়ায় নানা কর্মসূচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রকাশিত December 4, 2016
আগৈলঝাড়ায় নানা কর্মসূচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে বিপিইউএস উপদেষ্টা পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন। বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন আগৈলঝাড়া এডিপি ম্যানেজার বেকী ত্রিপুরা, বিপিইউএস কর্মকর্তা মিঠু মধু, অম্বরিষ হালদার প্রমুখ।