নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

প্রকাশিত December 2, 2016
নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শুক্রবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাধারণ সম্পাদক রসময় শীল, উৎসব কমিটির সভাপতি মিহির লাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক নরেশ দাশ, রাখাল চন্দ্র দাশ, মৃন্ময় কান্তি দাশ বিজন, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক সজল চন্দ্র দাশ, শিক্ষক সুব্রত দাশ, তাপস চন্দ্র বনিক, শংকর চন্দ্র গোপ, নয়ন সরকার, নিতেশ দাশ, রতিশ দাশ, বিজিত দেব, দিপন চন্দ্র দাশ, নয়ন লাল সরকার, নয়ন চন্দ্র দাশ, বৌদ্ধ গোপ  প্রমুখ।