নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের মৃত্যু ।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত November 27, 2016
নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের মৃত্যু ।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য তুরাব আলী আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বিকেল সাড়ে ৪টায় শতক মালিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দীন বীরপ্রতীক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো নজরুল ইসলাম, গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু ও গোপলার বাজার ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মরহুমের পরিবারের হাতে ৫ হাজার টাকা অনুদান তুলে দেন।