খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত November 21, 2016
খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার দুপর ২টায় শহরের পৌর বিপণি চত্বর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি আলফাত স্কয়ারে পৌঁছলে পুলিশ এতে বাধা দেয়। পরে সেখানেই সমাবেশে মিলিত হন দলীয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন খান ময়নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো ফারুক আহমদ।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। এজন্য ভিন্ন মতাবলম্বী ও বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি করছে।