ইনাতগঞ্জ ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

প্রকাশিত November 12, 2016
ইনাতগঞ্জ ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে ইছবপুর যোগানন্দ জিউড় আশ্রমে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন ডা দিনেশ সূত্রধর। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি নারায়ন রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি বাদল কৃষ্ণ বনিক, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন ও পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ। পরিচালনায় ছিলেন সমীরন আচার্য্য।
সভায় সর্বসম্মতিক্রমে চিনু সূত্রধর, আশীষ রায় ও বকুল দেবনাথকে সভাপতি, চন্দন রায় হরিকে সাধারণ সম্পাদক, সন্তোষ দাশ, অমৃত রায় ও বকুল দেবকে সাংগঠনিক সম্পাদক ও হরিপদ রায়কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় ১৫ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।