হবিগঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

প্রকাশিত July 20, 2020
হবিগঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, তজম্মুল হক চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট কনকজ্যোতি সেন রাজু, মিজানুর রহমান শামীম, স্বপন লাল বণিক, আব্দুল মোতালিব ও আব্দুর রহমান।
অনুষ্ঠানে দলের বিভিন্ন ‌উপজেলা শাখায় গাছের চারা ও করোনা প্রতিরোধে মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
পরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়।
একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ করা হয়।