নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মনিরুজ্জামান, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসেইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শাহ নজরুল ইসলাম। অতিথিদের স্বাগত জানান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।