সিলেটে ইমজার নতুন বাংলা বছরের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন

প্রকাশিত May 7, 2019
সিলেটে ইমজার নতুন বাংলা বছরের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের নতুন বাংলা বছরের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন, রিফাত এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিলটিভির পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ। সভাপতিত্ব করেন, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক যুগান্তরের প্রতিবেদক এ আর রেণু, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী ও দেবাশীষ দেবু। পরিচালনায় ছিলেন, বর্তমান সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।