হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত July 16, 2019
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও হবিগঞ্জ এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন।
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, ডা জমির আলী, আবু সালেহ নূরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শাকিল চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। গীতা পাঠ করেন, সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।