হবিগঞ্জে স্বাধীনতার ৪৬ বছরে প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় নিয়ে আলোচনা

প্রকাশিত March 18, 2017
হবিগঞ্জে স্বাধীনতার ৪৬ বছরে প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় নিয়ে আলোচনা

হবিগঞ্জ প্রতিনিধি : ‘হবিগঞ্জে স্বাধীনতার ৪৬বছর : আমাদের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস-এলার্ট।
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মো জাহাঙ্গীর আলম খান। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম। অ্যাডভোকেট আব্দুল কাইয়ূমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কবি তাহমিনা বেগম গিনি, এম এ কাইয়ূম চৌধুরী শাহীন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও জেলা পরিষদ সদস্য মনির হোসেন।