সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি নিয়ে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাত্রা শুরু করেছে স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার (ডায়াগনস্টিক অ্যান্ড কন্সালটেশন সেন্টার)। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
তিনি বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ কাজ। সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একজন রোগীর সঠিক রোগ নির্ণয়ই হতে হবে ডায়াগনস্টিক সেন্টারের মূল লক্ষ্য। স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুন নূর, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ ও সোনাফর আলী।