সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ শতাধিক পরিবারের মাধ্যে চাল ও ডাল বিতরণ

প্রকাশিত June 14, 2017
সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ শতাধিক পরিবারের মাধ্যে চাল ও ডাল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ও ডাল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে পরিবার প্রতি ১০ কেজি চাল ও এক কেজি ডাল বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিয়া, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, অন্যতম নেতা শঙ্কর চন্দ্র দাস প্রমুখ।