সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চঞ্চলার গণসংযোগ অব্যাহত

প্রকাশিত December 19, 2016
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চঞ্চলার গণসংযোগ অব্যাহত

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক চঞ্চলা রানী দাসের গণসংযোগ অব্যাহত রয়েছে।
‘আনারস’ প্রতীক নিয়ে তিনি বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে দিনব্যাপী গণসংযোগ করছেন।
এ সময় চঞ্চলা রানী দাস তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মো কামরুল ইসলাম কামরুল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বোরহান উদ্দিন, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো সোহেল মিয়া ও বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জহুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল কাইয়ুমের সাথে মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কর্মজীবী লীগের সভাপতি মো শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো নূর মিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো আবু বক্কর প্রমুখ।