সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত February 1, 2026
সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের সমর্থনে উঠান বৈঠক

সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলেছেন বলে এক উঠান বৈঠকে বক্তারা মন্তব্য করেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি/১৮ মাঘ) রাত ৮টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে লন্ডন প্রবাসী আব্দুল হাইর বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মুরুব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেন, তিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার নিয়তে নির্বাচনে দাঁড়িয়েছেন। তার কোনো দল নেই, কোনো হাইকমান্ড নেই, তাই জনগণের কথাই শুনবেন এবং বিজয়ী হলে জনগণের দাবি আদায়ে সংসদে দেন-দরবার করবেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ডিনেশ, সহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
তারা বলেন, মইনুল বাকরকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারলে দুর্নীতিমুক্ত সিলেট-৩ আসন উপহার পাওযা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি