সিলেটে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত May 20, 2019
সিলেটে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার রাতে মহানগরীর জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম ও মহানগর পুলিশের উপ কমিশনার জেদান আল মূসা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ এম আব্দুর রহমান ও ফোরভিশনের কর্ণধার জহির চৌধুরী।