লালমনিরহাটের আনসার ভিডিপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 29, 2017
লালমনিরহাটের আনসার ভিডিপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শুক্রবার বাদ জুম্মা লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের পূর্ব বড়ুয়া জামে মসজিদ প্রাঙ্গণে দুস্থ এলাকাবাসী ও আনসার-ভডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পূর্ব বড়ুয়া জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি সদস্য ও মুসল্লিদের আর্থিক সহযোগিতায় ১১ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশুকে শীতবস্ত্র দেয়া হয়।
পূর্ব বড়ুয়া মসজিদ কমিটি ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলী, সহকারী সাধারণ সম্পাদক এনামুল হক মেম্বার, কার্যকরী সদস্য আয়নাল হক, জহুরুল হক, আনসার ও ভিডিপি হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদ, ভিডিপি সদস্য পল্লী চিকিৎসক আখেরুজ্জামান ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা সহকারী রাবেয়া খাতুন শীতবস্ত্র বিতরণ করেন।