লাখাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ শুরু

প্রকাশিত July 17, 2020
লাখাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ শুরু

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ১ কোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরােপণ শুরু হয়েছে।
‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এ স্লোগানকে সামনে রেখে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ।
পরে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
বৃক্ষরােপণ কর্মসুচিতে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।