মৌলভীবাজারে আন্তঃসংস্থাগত সমন্বয় কর্মকর্তাদের সাথে জিওসির মতবিনিময়

প্রকাশিত February 5, 2026
মৌলভীবাজারে আন্তঃসংস্থাগত সমন্বয় কর্মকর্তাদের সাথে জিওসির মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থায় আন্তঃসংস্থাগত সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো আলীমুল আমীন মতবিনিময় করেছেন।
বৃহস্প্রতিবার (৫ ফেব্রুয়ারি/২২ মাঘ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মেজর জেনারেল মো আলীমুল আমীন নির্বাচনকালীন সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করে সকল প্রকার অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর জোর দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, অধিনায়ক, সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।