মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার বৃক্ষ রোপণ করবে সুনামগঞ্জ জেলা পরিষদ

প্রকাশিত July 24, 2020
মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার বৃক্ষ রোপণ করবে সুনামগঞ্জ জেলা পরিষদ

সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুুকট।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মন্জু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো হুসেন আলী, বিশ্বম্ভরপুর উপজেলা ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল ও তরুণ লীগের সভাপতি ফরহাদ আহমদ।