বেনাপোলে সাংবাদিক আজিজ আহমদের উপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ

প্রকাশিত August 7, 2017
বেনাপোলে সাংবাদিক আজিজ আহমদের উপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ

বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের বেনাপোল প্রতিনিধি আজিজ আহমদের উপর বিজিবি কর্মকর্তার হামলার ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
তারা অভিযুক্ত বিজিবি কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জামান মনির, মোহাম্মদ মহসীন, নাসির উদ্দিন, মঞ্জুর হোসেন খান ও আশরাফ চৌধুরী রাজু।