জুড়ী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে জুড়ী প্রেসক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
‘সবুজবৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জুড়ী থানার ওসি মো জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাস, থানার পরিদর্শক-তদন্ত মো আমিনুল ইসলাম ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র দে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এম এম শামছুল ইসলাম, প্রাক্তন সহ সভাপতি হারিস মোহাম্মদ, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি এবিএম নূরুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, এনটিভি ইউরোপের প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরানুল ইসলাম, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি মিফতাহ আহমেদ রিটন, বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কোষাধ্যক্ষ কবির উদ্দিন আহমেদ, সমাজচিত্রের সম্পাদক কামরুল হোসেন পলাশ, স্কাউট সদস্য সুপ্রিয়া সূত্রধর ও ঝিনুক সূত্রধর।