প্রথম গানেই বাজিমাত করে ফেললেন কণ্ঠশিল্পী তানিশা মির্জা

প্রকাশিত July 30, 2020
প্রথম গানেই বাজিমাত করে ফেললেন কণ্ঠশিল্পী তানিশা মির্জা

সম্প্রতি মুক্তি পেলো কণ্ঠশিল্পী তানিশা মির্জার ‘যৌবন কালে সোয়ামী পাইলাম না’ গানটি। নানা ধরনের গান করেছেন তিনি। ভার্সেটাইল শিল্পী হিসেবে তুলে ধরেছেন নতুন পরিচয়। জামালপুরের গিয়াস উদ্দিন বয়াতির কথা ও সুরে গানটি নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।
এই গীত গানের কথা ও সুর করেছেন গিয়াস উদ্দিন বয়াতি নিজেই। নতুন গানের রকির মিউজিকে সংগীতায়োজন করেছেন রুমী সেন। ‘যৌবন কালে সোয়ামী পাইলাম না’ শিরোনামে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে চলচ্চিত্র পরিচালক জসিম উদ্দিনের ১৩ লক্ষ্যের সাবস্ক্রাইবের একটি ইউটিউব চ্যানেলে।
প্রথমবার কাভার গান গাওয়া প্রসঙ্গে কণ্ঠশিল্পী তানিশা মির্জা বলেন, ‘আমি দীর্ঘদিন গানের সাথেই আছি। শুরু থেকেই ফোক টাইপের গান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। এই গানটি আমি সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে শুনি। যেহেতু গানটি বউ পাইলাম ধারণার ছিল। মূল গানে সোয়ামী কথাটি যুক্ত থাকলেও এখন পর্যন্ত গানটি কেউ গায়নি। তাই সুযোগটি আর হাতছাড়া করিনি। এই অল্প সময়ে ব্যাপক প্রশংসা পাচ্ছি। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।’
উল্লেখ্য, এ সময়ে আরও কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানিশা মির্জা। ‘যৌবনকালে সোয়ামী পাইলাম না’ গানটি পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির আর প্রযোজনা করেছেন গুলশান শাড়ী মিউজিয়াম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান।