সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার খালোরমুখ বাজারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং বন্ধের দাবিতে স্থানীয় জনতা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খালোরমুখ বাজার পয়েন্টে অবরোধ করা হয়। প্রায় ১ ঘণ্টার এই অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে বহু যানবাহন আটকা পরে।
বিক্ষুব্দ এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে দিনারত মিলিয়ে ৩/৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকেনা। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। এছাড়া ব্যবসায়ও বড় ধরনের ক্ষতি হচ্ছে।