গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন নাসির খান

প্রকাশিত July 16, 2020
গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন নাসির খান

মুজিববর্ষে এককোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এসময় তিনি বলেন, বাংলাদেশকে সবুজ-শ্যামল করে গড়ে তুলতে গুরুত্ব দেয়া হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির উপর। তাই প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে বৃক্ষ রোপণ করতে সকলকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজমল আলী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।