কোম্পানীগঞ্জে রিভলবার ডেটোনেটর সেফটি ফিউজ জেল ও কার্তুজ উদ্ধার

প্রকাশিত February 1, 2026
কোম্পানীগঞ্জে রিভলবার ডেটোনেটর সেফটি ফিউজ জেল ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১টি বিদেশী রিভলবার, ৩টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ, ৩টি পাওয়ার জেল ও ৫টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (১ ফেব্রুয়ারি/১৮ মাঘ) আনুমানিক রাত দেড়টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ভবনের আশেপাশে ব্যাপক তল্লাশি চালায়।
এ সময় একটি শপিং ব্যাগের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ৯ মি মি বিদেশী রিভলবারসহ উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহারের উপকরণ সমূহ ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়; কিন্তু এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত সমূহ নাশকতার কাজে ব্যবহারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সমূহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।