করোনাকালের ক্যাম্পাস নিয়ে ডা ইকবালের গান ‘ছুটির ঘণ্টা’

প্রকাশিত July 26, 2020
করোনাকালের ক্যাম্পাস নিয়ে ডা ইকবালের গান ‘ছুটির ঘণ্টা’

পেশায় তিনি একজন ডাক্তার; কিন্তু দর্শক শ্রোতার সামনে ডা হোসাইন ইকবাল হাজির হয়েছেন নতুন পরিচয়ে। করোনাকালের ক্যাম্পাস জীবন নিয়ে গান বেঁধেছেন। ‘ছুটির ঘণ্টা’ শিরোনামের গানটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে। বক্তব্যধর্মী গানটির কথা লিখেছেন শিল্পী হোসাইন ইকবাল নিজেই। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন রাজহৃদয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশেপাশে চিত্রায়িত গানটিতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, মাহতা বিন মম, মাহজা বিন মিমি, জুমায়েত রাজ রিফাত ও আরাব হোসাইন। রনির চিত্রগ্রহণে গানটি সম্পাদনা করেছেন এফ এইচ সুজান, রঙবিন্যাস করেছেন এন এস শাওন। বক্তব্যধর্মী এই গান প্রসঙ্গে ডা ইকবাল বলেন, ‘আসলে এই সময়ে প্রত্যেকেই তার ক্যাম্পাস জীবনটাকে মিস করছে। আমিও আমার ক্যাম্পাস লাইফ শেষ করেছি খুব বেশিদিন হয়নি। সেইভাবনা থেকেই গানের কথাগুলো মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। এবার সেটি দর্শক শ্রোতাদের সামনে পৌঁছে যাচ্ছে। আশাকরছি খুব একটা খারাপ লাগবেনা।’
উল্লেখ্য, ঈদের পর শিল্পীর একাধিক মিউজিক ভিডিও রিলিজ হবে।
ভিডিওলিংক : https://youtu.be/i1tQ0ei0nFE