হবিগঞ্জে প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত December 7, 2016
হবিগঞ্জে প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্যানেল শিক্ষক সমিতির সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রত্না রানী সরকার, লিজা আক্তার, প্রতিমা, মনি ভট্টাচার্য, মাসুদা আক্তার, প্রমোদ দাস, দিলারা খাতুন প্রমুখ।
তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অবশিষ্ট ৮ হাজার ২শ ৩৫ জনের মধ্যে হবিগঞ্জের আড়াইশ শিক্ষক-শিক্ষিকা এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে অনেকেই বয়সসীমা উত্তীর্ণ হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন-যাপন করছেন।
প্যানেল শিক্ষকদেরকে দ্রুত নিয়োগ প্রদানের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।
পরে তারা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।