হবিগঞ্জের গোয়ালজুর হাওর থেকে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত December 5, 2016
হবিগঞ্জের গোয়ালজুর হাওর থেকে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহনাজ মিয়ার (১৩) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার গোয়ালজুর হাওর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। শাহনাজ মিয়া উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের গোয়ালজুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শাহনাজ মিয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।