সুনামগঞ্জে ১৮১ জন শিশু শ্রমিক শিক্ষার্থীকে লেবার প্রজেক্ট গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রকাশিত September 22, 2016
সুনামগঞ্জে ১৮১ জন শিশু শ্রমিক শিক্ষার্থীকে লেবার প্রজেক্ট গ্রাজুয়েশন সনদ প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর এলাকার দুই শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের ১৮১ জন শিশু শ্রমিক শিক্ষার্থীকে ৩ বছর মেয়াদি কমব্যাটিং লেবার প্রজেক্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এডিপির উদ্যোগে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সদর এডিপির ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে ও কুয়ামা রংদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সাবেক অধ্যক্ষ নথনেল পেয়ারক্রস, জেলা মহিলা পরিষদের সভাপতি শিলা রায় ও স্বপ্নডানা সুনামগঞ্জের সিইও জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ সুনামগঞ্জ এডিপি ২০১৩ সাল থেকে জেলার সুবিধা বঞ্চিত ও ঝরেপড়া শিশুদের প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের পাশপাশি তাদের পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ছাগল ও সেলাই মেশিন দিয়েছে।