সুনামগঞ্জে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন

প্রকাশিত November 13, 2016
সুনামগঞ্জে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোজনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট রনক আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মো আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।