সুনামগঞ্জে দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত March 28, 2017
সুনামগঞ্জে দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দৈনিক সুনামগঞ্জ খবরের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সহকারী পুলিশ সুপার সঞ্জয় রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি সজীব রঞ্জন দাস, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ ও দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে। পরিচালনায় ছিলেন আমাদের সময়ের সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার।