সিলেট জেলা পরিষদের ১১নং ইউনিটে নির্বাচন করবেন লায়েক

প্রকাশিত October 31, 2016
সিলেট জেলা পরিষদের ১১নং ইউনিটে নির্বাচন করবেন লায়েক

সিলেট জেলা পরিষদের ১১নং ইউনিটে সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক মাহমুদুর রহমান লায়েক।
তিনি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পশ্চিমপাড় গ্রামের আব্দুল মালিকের ছেলে। বাল্যকাল থেকে মাহমুদুর রহমান লায়েক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক বাংলারমাটি পত্রিকার নির্বাহী সম্পাদক।
তার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার উপজেলার মাথিউরা, কুড়ার বাজার, তিলপাড়া, গোলাপগঞ্জ উপজেলার আমুড়া, বুধবারীবাজার, ভাদ্বেশর, ভাদেবাসা ও শরিফগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।