সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান

প্রকাশিত October 23, 2016
সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান

সিলেট মহানগরীর তালতলায় মাহমুদ শাহ শপিং সেন্টারের ২য় তলাস্থ মাইটিভির সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সেখানে যান। সিলেটে কর্মরত মাইটিভির জেলা প্রতিনিধি এম আর টুনু তালুকদার, শাহীন আহমদ, ডেইলি সময়ের ডাকের স্টাফ রিপোর্টার এহিয়া আহমদ, মোজাম্মেল হক ও সোহেল আহমদ সহ অন্যরা মনির খানকে ফুলেল শুভেচ্ছা জানান।