সিলেটে অনলাইন সাংবাদিকতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ ১লা অক্টোবর

প্রকাশিত September 23, 2016
সিলেটে অনলাইন সাংবাদিকতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ ১লা অক্টোবর

সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত অনলাইন সাংবাদিকতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ ১লা অক্টোবর মহানগরীর জেল রোডস্থ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠান সন্ধ্যা ৬টায়। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন।
প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে যারা নাম তালিকাভুক্ত করেছেন তাদেরকে ঐ দিন সকাল ১০টার সময় উপস্থিত থাকতে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৭২৩৮৫১৭৪৩ ও ০১৭১২২৪৭৯০০।