সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন আরিফুল আরিফুল হক চৌধুরী

প্রকাশিত January 18, 2017
সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন আরিফুল আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন।
বুধবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দান এলাকায় এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে যান তিনি। আরিফুল হক চৌধুরী প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান।
এ সময় তার সাথে ছিলেন সহধর্মিনী সামা হক চৌধুরী, বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।