শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত November 28, 2016
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার বিকেলে জেলা নির্বাচন কর্মকতার কার্যালয় থেকে সংরক্ষিত ২নং মহিলা ইউনিটে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা বেগম, ১৪নং ইউনিটে জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল আকন্দ ও ১৫নং ইউনিটে জেলা যুবলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে ৫নং ইউনিটে জেলা কৃষক লীগের সদস্য মো দেলোয়ার হোসেন বেপারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।