মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত December 19, 2016
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল। বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক সভাপতি ছাদিক আহমদ, সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আজাদুর রহমান আজাদ, স ই সরকার জবলু, ফেরদৌস আহমদ দুলাল, পান্না দত্ত, মুহাম্মদ ইমাদ-উদ দীন, এ এস কাঁকন, হুসাইন আহমদ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।