ব্যবসার মাধ্যমে মানবকল্যাণে কাজ করা সম্ভব : বিশ্বনাথে আনম শফিকুল হক

প্রকাশিত October 2, 2016
ব্যবসার মাধ্যমে মানবকল্যাণে কাজ করা সম্ভব : বিশ্বনাথে আনম শফিকুল হক

বিশ্বনাথ প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক বলেছেন, নিজেকে লাভবান করাই শুধু ব্যবসার মূল লক্ষ্য-উদ্দেশ্য হলে চলবেনা। সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি এলাকার আর্থসামজিক উন্নয়নেও অবদান রাখা যায়। ব্যবসায় মানবকল্যাণও সাধিত হয়।
রবিবার দুপুরে বিশ্বনাথ নতুন বাজারের আল-বুরাক শপিং সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী সমছু মিয়ার অর্থায়নে ‘আলী স্টুডিও অ্যান্ড ভিডিও গ্রাফি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুক্তরাজ্য প্রবাসী সমছু মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সাবেক যুগ্ম সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, প্রাইম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়।
এসময় উপজেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সুহেল তালুকদার, নিজাম উদ্দিন, ব্যবসায়ী তেরা মিয়া, আবদুল মতিন, সিরাজ মিয়া, তফুর মিয়া, মামুন মিয়া, আনর আলী, আবদুল মান্নান ও আবদুল মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।