বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত November 14, 2016
বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হক। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ও উপজেলা পরিবহণ শ্রমিক ঐক্যজোটের সভাপতি ময়না মিয়া।
সভায় ১লা জানুয়ারি থেকে উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া জুয়া-মাদক দমনে উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য উপজেলাবাসীকে সজাগ দৃষ্টি রাখার জন্যেও সভায় আহবান জানানো হয়।