বাহুবলে ৪ শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৯ই অক্টোবর

প্রকাশিত September 27, 2016
বাহুবলে ৪ শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৯ই অক্টোবর

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৯ই অক্টোবর শুরু হবে।
সোমবার নির্ধারিত তারিখে কারাগারে থাকা আসামিদের কড়া নিরাপত্তায় জেলা ও দায়রা জজ মো আতাবুল্লাহর আদালতে হাজির করা হয়; কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ না করে বিচারক সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।