বাংলা ভিশনের ১২ বছরে পদর্পণ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠান

প্রকাশিত April 10, 2017
বাংলা ভিশনের ১২ বছরে পদর্পণ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশনের ১২ বছরে পদার্পণ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে মহানগরীর ক্বিনব্রিজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ইমজার সভাপতি আল আজাদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও সাংবাদিক আ র ম রেনু। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং পরে কেক কাটা হয়।
বাংলাভিশনের সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীম জানান, সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।