বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত October 23, 2016
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো চুন্নু ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো আলতাফ হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, স্যানিট্যারি ইন্সপেক্টর সুকলাল সিকদার ও ইপিআই কর্মকর্তা মো লোকমান হোসেন।
আলোচনা সভায় জানানো হয়, ২৭শে অক্টেবর পর্যন্ত ৬ থেকে ১২ বছরের শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।