নবীগঞ্জে যুবতীর অস্বাভাবিক মৃত্যু ।। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার দাবি

প্রকাশিত October 16, 2016
নবীগঞ্জে যুবতীর অস্বাভাবিক মৃত্যু ।। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার দাবি

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে হালিমা বেগম (১৮) নামের এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সে ঐ গ্রামের রিক্সাচালক আবু তালেবের মেয়ে।
এলাকাবাসী জানান, শনিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা ইঁদুরের ঔষধ সেবন করে হালিমা বেগম ছটফট করতে থাকে।
তার ভাই শাহীন জানান, পরিবারের লোকজন তাকে বিকেল সাড়ে ৪টায় নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় সেখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা দেবাশীষ জানান, বিষক্রিয়া তার মৃত্যু হয়েছে।
পুলিশ ছুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।