দরিদ্রদের ভাগ্যোন্নয়নে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে : ইমরান আহমদ

প্রকাশিত September 29, 2016
দরিদ্রদের ভাগ্যোন্নয়নে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে : ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ বলেছেন, দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে বর্তমান সরকার নানামুখি কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সহায়-সম্বলহীনদের মধ্যে অনুদান দিয়ে তাদের জীবনমানকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ‘নতুন জীবন, জীবিকায়ন প্রকল্প ক্লাস্টার নং-৪’ ফতেহপুরের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোশ্যাল ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিন্নাকান্দি গ্রাম সমিতির সভাপতি স্বপ্না বেগম। এসডিএফ জেলা ব্যবস্থাপক সামিউল হকের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ডেভেলাপমেন্ট ব্যাংক-বিডিবিএল পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড এনামুল হক সরদার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন ও গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন।