জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হচ্ছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

প্রকাশিত October 8, 2016
জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হচ্ছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ ওয়ার্ডের সদস্য প্রার্থী হচ্ছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। তাই সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
মোসাদ্দিক হোসেন সাজুল উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ভোগশাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দীর্ঘদিন থেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
নির্বাচনকে সামনে রেখে সর্বদা কর্মতৎপর মোসাদ্দিক হোসেন সাজুল বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সাথে মতবিনিময় করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে জানা গেছে।