সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে দিনব্যাপী এমরুল কয়েছ লোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছর বিছনা গ্রামে আয়োজিত এ লোক উৎসব কবি, সাহিত্যিক, গীতিকার, কন্ঠশিল্পী ও ভক্তবৃন্দের মিলন মেলা হয়ে উঠে। এবারো সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল।
বুধবার আয়োজিত দিনব্যাপী লোক উৎসবে উদ্যোক্তা ডা এমরুল কয়েছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতারের গীতিকার অন্তরা মরমী গোষ্ঠীর সভাপতি মরমী কবি শাহ্ আব্দুল ওয়াদুদ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার নওয়াব আলী। আরো বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ ও জেলা গীতিকার ফোরামের সম্পাদক অরুণ তালুকদার।
প্রতিবছর চৈত্র মাসের পয়লা বুধবার এ লোক উৎসব অনুষ্ঠিত হয়।