সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স সহ ডিগ্রি কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমেদ, পৌরসভার কাউন্সিলর রিপন আহমেদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল মামুন প্রমুখ।