কানাইঘাটে সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত October 30, 2016
কানাইঘাটে সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক ময়নুল ইসলাম মামুন। বক্তব্য রাখেন যুগ্ম সচিব সুলেমান রশিদ, সদস্য খালিদ আহমদ, শাহিনুল ইসলাম আজাদ, ডালিম আহমদ, লেখক রুহুল আমীন, মো আব্দুল্লাহ, কামাল আহমদ, এনামুল হক, ফারুক আহমদ ও শরীফ আহমদ। পরিচালনায় ছিলেন সদস্য সচিব আজির উদ্দিন।