এনবিআর চেয়ারম্যানের ডলুরা পরির্দশন উপলক্ষে সুনামগঞ্জ চেম্বারে মতবিনিময়

প্রকাশিত February 16, 2017
এনবিআর চেয়ারম্যানের ডলুরা পরির্দশন উপলক্ষে সুনামগঞ্জ চেম্বারে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শুক্রবার সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশন পরির্দশন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতারা মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ সভাপতি সজিব রঞ্জন দাস, ছাতকের কর কমিশনার মো আবদুল্লা, সুনামগঞ্জের সহকারী কর কমিশনার দাউদ হোসেন ও সহকারী ভ্যাট কমিশনার মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।